• এর প্রথমটি হচ্ছে ‘ সাবমিটেড ’ (Submitted) । আপনার পাসপোর্টের আবেদনটি সফল ভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে। • দ্বিতীয় ধাপ ‘ অ্যাপোয়েন্টমেন্ট সিডিউল ’ (Appointment Scheduled) । এই বার্তার মানে হচ্ছে আবেদনকারীর সাক্ষাতের সময়সূচি নির্ধারণ সম্পূর্ণ হয়েছে। • তৃতীয় ধাপ হচ্ছে ‘ এনরোলমেন্ট ইন প্রসেস ’ (Enrolment in Process) । এই বার্তাটি দেখলে বুঝতে হবে আবেদনকারীর আবেদনপত্রের হার্ড কপি ( ছবি ও ফিঙ্গার প্রিন্টসহ ) পাসপোর্ট অফিসে জমা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে কমপক্ষে ১ - ২ দিন লাগে। • চতুর্থ ধাপ ‘ পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স ’ (Pending SB Police Clearance) । প্রতিটি নতুন আবেদনের জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ( এসবি ) ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। এই বার্তাটি দেখালে বুঝতে হবে আবেদনকারীর আবেদনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবির কাছে পাঠানো হয়েছে। পুলিশ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে কমপক্ষে ৩ - ১০ দি...
News That Echoes with Meaning.